ভারতে ক্রমশ প্রসারিত গেমিং শিল্প: সুযোগ এবং ভবিষ্যতের সম্ভাবনা

Guest Column

Tanay Bose

Writer & Journalist 

Pexels

ভারতে গেমিং শিল্প দ্রুত বৃদ্ধি পাচ্ছে এবং ভবিষ্যতে এই শিল্পের প্রচুর সম্ভাবনা রয়েছে

গেমিং এবং ই-স্পোর্টস হল ২০২৫ সালে আমাদের দেশের সার্বিক বৃদ্ধির অন্যতম কারিগর। কিন্তু কেন? এত বড় কথা বলার পিছনে আমার যুক্তিটাই বা ঠিক কী? সবই জানাব এই নিবন্ধে। ভারতীয় গেম ডেভেলপমেন্ট ইন্ডাস্ট্রি গত কয়েক বছরে হয়েছে অসাধারণ বৃদ্ধির সাক্ষী, ব্যক্তিগত এবং প্রতিষ্ঠান উভয় স্তরেই নতুন গেম ডেভেলপমেন্ট উদ্যোগের উত্থানের জন্য ধন্যবাদ অবশ্যই গেমারদের। ভারতে গেমিং মার্কেট ২০১৯ সালে ০.৮ বিলিয়ন ডলার থেকে ২০২৩ সালে ২.৬ বিলিয়ন ডলারে পৌঁছে গিয়েছিল। তাছাড়া, ২০২৭ সালের মধ্যে এটি ৮.৬ বিলিয়ন ডলারে পৌঁছবে বলে অনুমান করা হয়েছে।

একটু পিছন ফিরে তাকালে দেখা যাবে, গেমিং শিল্প ভারতে নব্বইয়ের দশকে চালু হয়েছিল এবং ২০১০ সালে গেমিং কোম্পানির সংখ্যা ছিল প্রায় ২৫ টির মত। বর্তমানে এই গেমিং শিল্প ক্রমশ ডেভলপ হয়েছে, এবং একটি সমীক্ষা অনুসারে, ২০২৪ সালে গেম ডেভেলপমেন্ট কোম্পানির সংখ্যা ২৭৫-এ এসে দাঁড়িয়েছে। যদিও ভারতবর্ষ এখনও উচ্চ-গতির ইন্টারনেটে সীমিত অ্যাক্সেস এবং মোবাইল গেমিংয়ের পছন্দ নিয়েই লড়াই করছে, ভারতীয় গেমিং শিল্পে স্টুডিওগুলির মধ্যে সহযোগিতার দিক থেকে দুর্দান্ত কিছু কাজ করা হয়েছে। ফলস্বরূপ, ভারতে গেমিং পরিকাঠামোর ভবিষ্যৎ ইতিবাচক দেখাচ্ছে।

ভারতে গেম ডেভেলপমেন্ট মার্কেটের জন্য সরকারী উদ্যোগ -

ভারতীয় অ্যানিমেশন, ভিজ্যুয়াল এফেক্টস, গেমিং এবং কমিক্স (AVGC) শিল্প সাম্প্রতিক বছরগুলিতে দুরন্ত গতি অর্জনের সঙ্গে সঙ্গে, শিল্পের জন্য একটি ইকোসিস্টেম ডেভলপ করায় অত্যন্ত গুরুত্বপূর্ণ হয়ে উঠেছে। ফলস্বরূপ, ভারত সরকার ২০২২-২৩ বাজেট পেশ করার সময় AVGC টাস্ক ফোর্স গঠনের ঘোষণা করেছিল। টাস্ক ফোর্সের লক্ষ্য ভারতে AVGC সেক্টরে যুবকদের কর্মসংস্থান এবং সহায়তা প্রদান করা।

কোভিড -১৯ মহামারি ভারতে ইতিমধ্যে ক্রমবর্ধমান গেমিং সেগমেন্টের অনুঘটক হিসাবে কাজ করেছে। বিশ্বের বিভিন্ন প্রতিবেদন প্রস্তাব করে যে ভারত গেমিং শিল্পে বিশ্বের অন্যতম প্রধান মার্কেট হয়ে উঠবে। ভারতে গেমিং এবং AVGC সেক্টরের ক্রমবর্ধমান জনপ্রিয়তা AVGC শিক্ষায় বিনিয়োগ বাড়ানোকে অপরিহার্য করে তুলেছে, যেটির বর্তমানে ভারতে কোনো শীর্ষ প্রতিষ্ঠান নেই। যদিও বিশ্ববিদ্যালয়ের পাঠ্যক্রম বৃদ্ধি পেয়েছে, তবুও ভারতবর্ষ জুড়ে খুব কম কলেজ রয়েছে (শুধুমাত্র ১৩৯টি) যেখানে ছাত্রছাত্রীরা সহজেই গেমিং বিষয়ক জ্ঞান অর্জন করতে পারে। 

 


Pexels

গেমিং একাডেমির উত্থান -

ভারতে বর্তমানে ২০০ টিরও কম কলেজ রয়েছে যা গেম ডিজাইনিং/ডেভেলপমেন্ট কোর্স অফার করে। চণ্ডীগড় ইউনিভার্সিটি, অ্যামিটি ইউনিভার্সিটি, পারুল ইউনিভার্সিটি (ভাদোদরা), অ্যারেনা ক্রিয়েটিভ ক্যাম্পাস, জয়নগর, এনআইডি, বেঙ্গালুরু, এবং আইআইটি নাগপুর এমন কিছু জায়গা যা গেম ডিজাইনিংয়ের বিভিন্ন কোর্স অফার করে। 

ই-স্পোর্টস শিল্প গত ১০ বছরে দ্রুত বৃদ্ধি পেয়েছে। এশিয়ান গেমস ২০২২ এবং কমনওয়েলথ গেমস ২০২২ সম্প্রতি ই-স্পোর্টস সেক্টরকে যথাক্রমে একটি মেডেল স্পোর্টস এবং একটি পাইলট ইভেন্ট হিসাবে সংহত করেছে। গতবছর ভারতের প্রথম অনলাইন গেমিং একাডেমি, এমপি স্টেট ই-স্পোর্টস একাডেমি, একটি প্রতিভার অনুসন্ধান পরিচালনা করে যা একটি অপ্রতিরোধ্য প্রতিক্রিয়া পেয়েছিল। ১২-১৭ বছর বয়সী তরুণদের তাদের আবেগকে পেশায় পরিণত করতে সাহায্য করার জন্য ভিডিও গেম টুর্নামেন্ট এবং ৪৫ মিলিয়ন ডলার পর্যন্ত পুরস্কারও ছিল। 

বিশ্ববিদ্যালয় এবং প্রাইভেট ইনস্টিটিউটগুলির দ্বারা প্রদত্ত কোর্সগুলি ছাড়াও, অনলাইন এবং অফলাইনে বিশেষায়িত গেম-ডেভেলপমেন্ট সার্টিফিকেশন, গেমিং শিল্পের বিশেষজ্ঞদের সঙ্গে সহযোগিতা, ইন্ডি গেম ডেভেলপমেন্ট, গেম ডেভেলপমেন্ট ইনকিউবেটর এবং স্কিল ডেভলপমেন্ট প্রোগ্রাম বৃদ্ধি পেয়েছে। এই প্রোগ্রামগুলির উদ্দেশ্য ভারতে গেমিং শিল্পের ল্যান্ডস্কেপ আরও উন্নত করা। 

গেম ডেভেলপমেন্টের কি ভারতে আদৌও কোনও ভবিষ্যৎ আছে? 

ভারতের গেমিং শিল্প ২০২৫-২৬ সালের মধ্যে ৪ বিলিয়ন ডলার বাজার মূল্যে পৌঁছানোর অনুমান করা হয়েছে। একটি শখ এবং পেশা হিসাবে গেমিংয়ের প্রতি তরুণদের আকৃষ্ট হওয়ার সঙ্গে সঙ্গে, ভারতীয় ছাত্রছাত্রীদের গেম ডেভেলপমেন্ট কোর্স এবং সম্পর্কিত ক্ষেত্রগুলি বেছে নেওয়ার ক্ষেত্রে যথেষ্ট পরিমাণে বৃদ্ধি পেয়েছে। আরও বেশি সংখ্যক ভারতীয় আইটি শিক্ষার্থীরা গেম ডেভেলপমেন্ট, এআই এবং এমএল অধ্যয়ন করছে এবং AVGC শিল্পের সঙ্গে সম্পর্কিত কোর্স এবং সার্টিফিকেশনের জন্য সাইন আপ করছে।


No comments:

Post a Comment