Showing posts with label Bengali poem. Show all posts
Showing posts with label Bengali poem. Show all posts

চিঠি' না-লেখা ঠিকানায়…

Guest Column

 নীলাকাস

Amity University

Pexels

প্রশ্ন ছিল তোর কাছে,

চিঠি আমার, লেখা আজও আছে।

আজও তোর হাসি কি সূর্যোদয়ের সাক্ষী?

নীল চাহনি কি আনে অমানিশার রাত্রি?

প্রতি পলক-পাতে, ঘটে যায় কোন তারার পতন?

সেই চিঠি করি আজও যতন।


কাজল ধোয়া মুক্ত-রাশি!

ঝরায় কি ইশান কোণে মেঘ-রাশি?

আজও তোর স্পন্দ হৃদ-শৈল,

কারণ হয় কি ভূমি-ধস প্রাচীন শৈলে?

চিঠি আজও সঞ্চিত রাখিলে।


তোর আঁচল ওড়া হাওয়া!

কারণ কি শত শত বজ্রপাত হয়ে যাওয়া?

আজও তোর পায়ের ঝংকার,

এক লহমায় করে কি শান্ত সাগর তোলপাড়?

চিঠি আজও লেখা আছে আমার।


আমার মনে প্রশ্নের জাল বোনে,

কত কত চিঠি লেখা থাকে সংগোপনে।

চিঠি আজও পেলোনা ঠিকানা।

চিঠির আগুনে আমি আজ ভষ্ম-রাশি।

প্রশ্ন ছিল তোর কাছে, আজও অজানা।


আমার রাতের পর রাত পোহায়—

পায়না শুধু ভোরের ঠিকানা।


***


কথা দিও না

Guest Column

by

নীলাকাশ

Amity University

Pexels


দেওয়া ছিল যত কথা।

রাখা রয়ে গেল, পেল না পূর্ণতা।

না রাখা কথার ভিড়ে, 

একাকিত্বই হাত ধরে।

অগুন্তি মৃত কথার বৃত্তে,

আমার অনন্ত বসবাস-

ঘৃণার বিষক্রিয়ায় জর্জরিত চিত্ত।


দেওয়া ছিল যত কথা।

কালের খননে ভাসিয়ে আবর্তে,

জমা যত না রাখা কথার ঢেউ,

তলাই আমি, নাহি কেউ উদ্ধার্তে।

ভেঙেছে কথার স্বরলিপি,

সুরহারা বীণার নাই যে মুক্তি,

পোড়াবো আজ জীবন গানের শিলালিপি।


দেওয়া ছিল যত কথা - হোল না রাখা,

জমিয়ে গেল শুধু অপরাধ।

না রাখা কথা যতই জমে,

কথার মৃত্যু কথার অভিমানে।

কথার শব নাই পায় সমাধি - শুধুই নীরবতা,

ধিকি ধিকি মৃত কথার জ্বলন্ত চিতা।


***




**কালো আঁচলের অধিকারী**

Part II

Guest Column

নীলাকাশ

Amity University 

Pexels

কায়াধারী সে,

আঁধারে একাকী সে,

পশ্চিমে বিগলিত ভানু সে,

বেনাম দহন জলের ভাগীদারি সে,

পোড়া প্রতিশ্রুতির হাতে আঁকা কাজল সে,

বুকে চাপা অনন্ত চিতা সে,

কালো আঁচলের অধিকারী সে,

নিষিদ্ধ রুদ্ধরাগ সে,

নিভৃতচারিণী সে।

সে কায়াধারী – সে এক নারী।

কালস্রোত তীব্র, জন্ম অচিন।

চতুরঙ্গ জীবনশিলা, রাজা প্রতিশ্রুতি।

কেনি-বন্ধন নয়, জীবন অভিশাপ,

প্রতিশ্রুতির ভালোবাসা নয়, ভালোবাসার প্রতিশ্রুতি পাপ।


সে এক পরী - শুধু নয় নারী।

বিধাতার পরিহাসের শিকার,

ভালোবাসি শব্দে ছিল না আধিকার।

জনম মঞ্জরী, শুধু  ঘ্রাণই ছড়ায়,

হুলের দহন দাগ, শান্ত প্রতিশ্রুতির ছোঁয়ায়,

অবহেলার পদতলে স্বল্প অনুরাগ,

প্রতিশ্রুতি ছিল পোড়া বাসীর ঝরা পরাগ।


সে কায়াধারী - সে পরী- সে এক নারী,

সে ভস্ম শুকের - চিরো অপেক্ষায় শারি।


****