Guest Column
নীলাকাস
Amity University
প্রশ্ন ছিল তোর কাছে,
চিঠি আমার, লেখা আজও আছে।
আজও তোর হাসি কি সূর্যোদয়ের সাক্ষী?
নীল চাহনি কি আনে অমানিশার রাত্রি?
প্রতি পলক-পাতে, ঘটে যায় কোন তারার পতন?
সেই চিঠি করি আজও যতন।
কাজল ধোয়া মুক্ত-রাশি!
ঝরায় কি ইশান কোণে মেঘ-রাশি?
আজও তোর স্পন্দ হৃদ-শৈল,
কারণ হয় কি ভূমি-ধস প্রাচীন শৈলে?
চিঠি আজও সঞ্চিত রাখিলে।
তোর আঁচল ওড়া হাওয়া!
কারণ কি শত শত বজ্রপাত হয়ে যাওয়া?
আজও তোর পায়ের ঝংকার,
এক লহমায় করে কি শান্ত সাগর তোলপাড়?
চিঠি আজও লেখা আছে আমার।
আমার মনে প্রশ্নের জাল বোনে,
কত কত চিঠি লেখা থাকে সংগোপনে।
চিঠি আজও পেলোনা ঠিকানা।
চিঠির আগুনে আমি আজ ভষ্ম-রাশি।
প্রশ্ন ছিল তোর কাছে, আজও অজানা।
আমার রাতের পর রাত পোহায়—
পায়না শুধু ভোরের ঠিকানা।
***

No comments:
Post a Comment