Guest Column
Buddhadeb Gorai
Assistant Professor in Philosophy, Deshbandhu College for Girls, Kolkata
আমি রবি বলছি,তোমাদের রবি,
আমি তোমাদের নিতান্তই খুব কাছের।
কবিগুরু নই, বিশ্বকবি নই, গুরুদেব
নই,
কিই বা দিতে পেরেছি, তোমাদের।
ঐ কয়েকটি কবিতা, গান আর কিছু গদ্য
প্রবন্ধ ছাড়া,
আমি তো আর তোমাদের অর্থনীতি বদলে
দিতে পারিনি,
আবার অ্যালফ্রেড নোবেলের মত কোন
বোমাও দিতে পারিনি।
যে তোমরা আমায় ‘বিশ্বমানব’ বলবে।
তবে মা মাটি মানুষকে আমি পাগলের
মত ভালোবাসি,
বিশ্বাস কর, আমার আর কেউ নেই মানুষ
ছাড়া।
মানুষকে আমি বড্ড ভালবাসি।
কিই বা দিতে পেরেছি তোমাদের, ঐ
ভালবাসাটুকু ছাড়া
তবে ‘নোবেল’ টা আমায় দিয়েছিলেন যাঁরা,
তাঁরা ভালবেসে, নিতান্ত কাছের
ভেবেই দিয়েছিলেন।
কিন্তু খুব দুঃখের কথা!
সেই ‘নোবেল’টাই তোমরা চুরি ক'রে
নিলে,
তোমরা একাজ ক'রতে পারলে!
বল কি দোষ করেছিলাম,
যে আমার পাওয়া ‘নোবেল’ চুরি করলে।
তোমরা আমায় বলতে পারতে,
আর একটা না হয় ‘নোবেল’ এনে দিতাম।
বিশ্বাস কর ‘নোবেল’ পাওয়াটা খুব
কঠিন কিছু নয়,
শুধু একটু প্রেম, ভালবাসা জানতে
হয়।
বিশ্বাস কর আমি প্রেম, ভালবাসার
জন্যই ওটা পেয়েছি,
নইলে ‘নোবেল’ পওয়ার মত, কিই’ বা
আমি দিয়েছি।
তবে শুনে রাখ, আমার জন্ম দিনে,
এই নিলাম পণ!
আবার জন্ম নেব, এই বাংলায়,
বড় হবো তাল তমাল বট অশ্বত্থের
ছায়াই।
অসংখ্য নোবেল এনে দেব,
শুধু ভালবেসে শুধু ভালবেসে।
যা তোমরা চুরি করেও করতে পারবে
না--- নি:শেষ,
কান খুলে শুনে রাখ!
আমার এই সংকল্প ---শেষমেষ।।
---
---- তোমাকে শ্রদ্ধাঞ্জলি,
২৫ শে বৈশাখ, ১৪৩২ বঙ্গাব্দ
No comments:
Post a Comment