।।আস্তিক।।

 Guest Column

         Buddhadeb Gorai         

by Pexels


আমি আস্তিক,  ঈশ্বরে বিশ্বাস করি।

তাই তাঁকে খুব ডাকি,

যখন হটাৎ কোন বিপদে পরি।

আমি স্বর্গ-নরক-আত্মায় বিশ্বাস করি।

তাই তো কালেভদ্রে ভালো কাজ করি,

এবং তার খুব প্রচার করি।

যাতে কর্মনীতি প্রসন্ন হয়।

আমি কর্মনীতি খুব মানি,

আমি জানি, খারাপ কাজের ফল খারাপ।

তাও সর্বদা খারাপই করি,

আর সেগুলি সযত্নে ঢেকে রাখি,

পাছে কর্মনীতি উল্লঙ্ঘন হয়।

আমি আস্তিক,  ঈশ্বরে বিশ্বাস করি।

তাই তাঁকে খুব ডাকি।

যখন হটাৎ কোন বিপদে পরি।

আমি নিজেকে অবিশ্বাস করি,

তাই অফিস আলমারিতে তালা দিয়ে

বেরোনোর সময়, অন্তত তিন-চার বার তো টানি,

দেখি ঠিক আছে নাকি।

আমি আমার গর্ভধারীনি মা কেও অবিশ্বাস করি

তাই তাঁকে অনেক মিথ্যা বলে, বোকা ভেবে,

সবশেষে নিজেই ফাঁদে পরি।

আমি আমার প্রিয়তমাকেও অবিশ্বাস করি,

তাই বাল্য-বন্ধুকেও বাইরে দেখা করি।

ভিতরে আসতে বলিনা, প্রয়োজনে ফোন করি।

আমি আমার প্রিয় বন্ধুকেও অবিশ্বাস করি,

তাই বিপদে পরলে তাকে ফোন করি।

সে বিপদতারণ হয়ে আসে, পাশে বসে।

গল্প করে, সাহস দেয় এবং ভালোবাসে।

কিন্তু আমি আস্তিক, ঈশ্বরে বিশ্বাস করি

তাই তাঁকে খুব ডাকি,

যখন হটাৎ কোন বিপদে পরি।

No comments:

Post a Comment